শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে গণসংবর্ধনায় ভাসলেন সাবেক সচিব জিল্লার রহমান

শিবগঞ্জে সাবেক সচিব জিল্লার রহমানকে গণসংবর্ধনা। ছবি : কালবেলা
শিবগঞ্জে সাবেক সচিব জিল্লার রহমানকে গণসংবর্ধনা। ছবি : কালবেলা

বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হওয়ায় সাবেক সচিব জিল্লার রহমানকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ ও কৃষক লীগ শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন, সাফল্য ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যাপক প্রচার ও শান্তি শোভাযাত্রা শেষে এই গণসংবর্ধনার আয়োজন করা হয়।

এতে অংশ নেন আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) সংসদীয় আসনের সর্বস্তরের জনসাধারণ।

সংবর্ধনা অনুষ্ঠানে জিল্লার রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) সংসদীয় আসনটি উপহার দিতে আমাদের সব আওয়ামী পরিবারকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি বলেন, ‘এই উপজেলায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসনিক কাঠামো, সামাজিক ও মানবিক উন্নয়ন আমার মূল লক্ষ্য।’

শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রাক্তন পৌর মেয়র কারিবুল হক রাজিন বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ সরকার গঠনে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠন এবং সব শ্রেণি পেশার মানুষ জিল্লার রহমানের নেতৃত্বে একতাবদ্ধ। আগামী নির্বাচনে শিবগঞ্জ আসনে জিল্লার রহমানকে নমিনেশন দিলে নৌকা বিপুল ভোটে নির্বাচিত হবে।’

উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রাব্বানী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও শিবগঞ্জের উন্নয়নের জন্য আগামী নির্বাচনে জিল্লার রহমানকে প্রয়োজন।’

উপজেলা যুবলীগের সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম বলেন, ‘জিল্লার রহমানের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠন এবং তৃণমূল অনেক বেশি শক্তিশালী ও একতাবদ্ধ। তাই আগামী নির্বাচনে ও শিবগঞ্জের উন্নয়নের জন্য তাকে নৌকার প্রার্থী হিসেবে চাই।’

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক বলেন, ‘সাবেক সচিব ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জিল্লার রহমানের নেতৃত্বে তৃণমূল আওয়ামী লীগ আবারও জেগে উঠেছে। যারা স্বৈরাচারবিরোধী ও খালেদাবিরোধী লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছে তারা আজ ঐক্যবদ্ধ হয়েছে জিল্লার রহমানের নেতৃত্বে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রার্থী তিনি।’

সংবর্ধনায় আরও বক্তব্য রাখেন উপজেলা তাঁতী লীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে ওসির সামনে ২ সাংবাদিকের ওপর হামলা

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনীতি নয়: ডা. জাহিদ

ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

যমুনার পানি বৃদ্ধি: আমনের বীজতলা তলিয়ে বিপাকে কৃষক

আই হ্যাভ এ প্ল্যান: লেবারের নতুন নেতা অ্যান্ডি বার্নহাম

বগুড়ায় পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার

কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি

শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার

১০

সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেপ্তার

১১

আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার

১২

ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পর্যটকের মৃত্যু

১৩

মিটফোর্ড বিতর্কের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতককে হারালেন জবি ছাত্রদল নেতা 

১৪

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

১৫

কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা?

১৬

টিউবওয়েলের পানি পান করে একজনের মৃত্যু, ডায়রিয়ায় আক্রান্ত অর্ধশতাধিক 

১৭

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

১৮

তাবিজের প্রলোভনে নারীকে ধর্ষণের চেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার

১৯

রেলওয়ের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডিএসএ সদর

২০
X