লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ফুলেল শুভেচ্ছায় সিক্ত লালমনিরহাট-৩ আসনের নৌকার মাঝি

গণসংবর্ধনা অনুষ্ঠানে লালমনিরহাট-৩ আসনের নৌকার মাঝি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান। ছবি : কালবেলা
গণসংবর্ধনা অনুষ্ঠানে লালমনিরহাট-৩ আসনের নৌকার মাঝি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান। ছবি : কালবেলা

জেলার সর্বস্তরের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন লালমনিরহাট-৩ আসনের দলীয় মনোনয়নপ্রাপ্ত নৌকার মাঝি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার মহেন্দ্রনগর বাজার এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন বাদল, গোলাম মোস্তফা স্বপন, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানসহ আওয়ামী লীগের অন্য নেতারা উপস্থিত ছিলেন। এর আগে দলীয় মনোনয়ন নিয়ে ঢাকা থেকে তিস্তা সড়ক সেতুতে পৌঁছালে সেখানেও ফুলেল শুভেচ্ছা জানান নেতারা।

২০০১ সাল থেকে দীর্ঘ ২৩ বছর পর লালমনিরহাট সদর-৩ সংসদীয় আসনে এবার আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী দেওয়া হলো। এর মধ্য দিয়ে দুই দশক পর মহাজোটের গ্যাঁড়াকল থেকে বেরিয়ে এলো আওয়ামী লীগের নৌকার মাঝি। এই আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মহাজোটের এমপি ছিলেন।

এর আগে রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ দলীয় একক প্রার্থী দেওয়ার খবরে বাধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেন তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলীয় মনোনয়ন পাওয়ার খবর শোনার পরেই আনন্দ মিছিল বের করেন তারা। একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উল্লাস করেন নেতাকর্মীরা।

উল্লেখ্য, অ্যাডভোকেট মতিয়ার রহমানের মনোনয়নের দাবিতে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে তফসিল ঘোষণার পর থেকে লালমনিরহাটের তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা সভা, সেমিনার ও সংবাদ সম্মেলন করে আসছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, গোপালগঞ্জে উড়ছে কালেমা খচিত পতাকা

বিগত ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়: অর্থমন্ত্রী

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক

মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী

ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা

১৩ বছর আগের হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সেই জামায়াত নেতার জামিন

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ, হবে ১৫ সমঝোতা সই

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলায় বিব্রত এমপি মনিরুল

১০

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে বিইউবিটির নতুন সাফল্য

১১

হত্যাচেষ্টা মামলার আসামি, তবু নিয়মিত অফিস করছেন নিরাপত্তাপ্রহরী

১২

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১৩

বিগত ১৭ বছর লুটপাটে ব্যস্ত ছিল স্বৈরাচারী সরকার: খায়রুল কবির খোকন

১৪

দীনেশ ত্রিবেদীকে কেবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিল ভারত সরকার

১৫

সাত মাসের সর্বনিম্নে স্বর্ণের দাম, আরও কমতে পারে যেসব কারণে

১৬

আ.লীগের মিছিলে গেলেই অর্ধেক মাসের বেতন, ১৫ দিনেই জামিনের নিশ্চয়তা!

১৭

তাপপ্রবাহে বিপর্যস্ত ইতালি: একদিনেই ৪ জনের মৃত্যু, সতর্কতা জারি

১৮

দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের

২০
X