নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে ফের ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

নরসিংদীর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন ঢাবির ভূতত্ত্ব বিভাগের ছয় সদস্যের একটি দল। ছবি : কালবেলা
নরসিংদীর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন ঢাবির ভূতত্ত্ব বিভাগের ছয় সদস্যের একটি দল। ছবি : কালবেলা

চব্বিশ ঘণ্টার ব্যবধানে আবারও মৃদু ভূমিকম্প, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলার পলাশে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৩ ম্যাগনিটিউড।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে এ ভূমিকম্পটি হয়।

এ ভূমিকম্পটিও গত শুক্রবারের কম্পনটির কাছাকাছি ছিল। এ ভূমিকম্পে নতুন করে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঘোড়াশাল সার কারখানা এবং ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্র এখনো চালু করা যায়নি।

এদিকে, শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের অনারেবল অধ্যাপক ড. আ স ম উবাইদুল্লাহর নেতৃত্বে ছয় সদস্যের একটি দল নরসিংদীর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছে।

এ সময় ড. উবাইদুল্লাহ বলেন, আমরা এখন ভূমিকম্পের উপাত্ত সংগ্রহ করছি। ভূমিকম্পের ফলে পৃষ্ঠের মধ্যে কি কি নিদর্শন আছে, যেগুলো ভূমিকম্পের সঙ্গে জড়িত, আমরা তা পর্যবেক্ষণ করছি। যে ফাটলগুলো তৈরি হয়েছে, এগুলো ভূমিকম্পের কারণে অথবা কম্পনের ফলে সৃষ্টি হয়েছে। ভূমিকম্পটা হলো ভূমির কম্পন। এখানে যে ফাটলগুলো দেখা যাচ্ছে— এগুলো পেরালাম, যেটা শীতলক্ষ্যা নদী বরাবর রান করে।

তিনি বলেন, এখানকার ফাটলগুলো পরিদর্শন করে তা মাপা হচ্ছে। তার বার্টিকেল এক্সটেনশন কত, এগুলো দেখছি আমরা এবং এগুলোকে পরে সমন্বয় করে বিস্তারিত জানা যাবে। ভূমিকম্পের কারণে কি কি ক্ষতি হয়েছে, ইনটেনসিটি কত হতে পারে, অর্থাৎ ভূমিকম্পের তীব্রতা আমরা ইনটেনসিটি দিয়ে প্রকাশ করি। পরে সবকিছু সমন্বয় করে আমরা দেখব ভূমিকম্প কেন হয়েছে। তবে এ ভূমিকম্প কিন্তু বড় আকারের নয়, এটা মাঝারি বা তার চেয়ে ছোট আকারের।

নরসিংদী আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আনোয়ার হোসেন জানান, শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে যে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, তার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৩ ম্যাগনিটিউড।

এদিকে গত শুক্রবারের ভূমিকম্পে নরসিংদী বিভিন্ন উপজেলায় কমবেশি দেড় শতাধিক কাঁচা, আধাপাকা ও বহুতল ভবনের ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভবনে ফাটল ধরে ক্ষতি হয়েছে পলাশ উপজেলায়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে, সরকারি-বেসরকারি অন্তত শতাধিক ভবন ও বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে মাটি দুইভাগ হয়ে গেছে। সব উপজেলা ও সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা এসব ক্ষতি নিরূপণে কাজ করছেন।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবক্কর সিদ্দিকী কালবেলাকে বলেন, উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় ৩০টি ভবনের আংশিক ক্ষতি হয়েছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত জানার জন্য কন্ট্রোলরুম চালু করা হয়েছে এবং সার্বিক খোঁজ-খবর রাখা হচ্ছে।

নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন কালবেলাকে বলেন, ভূমিকম্পে নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে। তবে আহতদের বিষয়ে বিস্তারিত জানার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জেলায় প্রায় শতাধিক ঘরবাড়ির আংশিক ক্ষতি হয়েছে। প্রায় শতাধিক লোক আহত হয়েছেন। তবে গুরুতর আহতের সংখ্যা কম। ভূমিকম্পের জন্য বন্ধ থাকা ঘোড়াশাল সারকারখানা এবং ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্র এখনো চালু করা হয়নি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X