কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৪ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা। ছবি : কালবেলা

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। হতাহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।

রোববার রাত সাড়ে ৮টার কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টিলাগাঁও ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত ছিটু মিয়ার ছেলে সিএনজিচালক মহরম মিয়া (৬০) ও একই ইউনিয়নের লহরাজপুর গ্রামের করিম উল্লাহ সরকারের ছেলে লিয়াকত সরকার (৬০)। আর গুরুতর আহতরা হলেন টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রামের আবু মিয়ার ছেলে কামরান মিয়া (৩৪) ও বাগৃহাল গ্রামের আবদুল মান্নানের ছেলে ছয়ফুল (৪২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে কুলাউড়ার রবিরবাজার থেকে ফেরার পথে পথিমধ্যে টিলাগাঁও ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন শাহপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অটোরিকশার চালকসহ দুজন ঘটনাস্থলে নিহত হন এবং দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাৎক্ষণিক কুলাউড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শিবনাথ ভট্টাচার্য বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় মামলা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

১০

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

১১

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

১২

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

১৩

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১৫

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১৬

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৭

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৮

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১৯

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

২০
X