কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০২:৫২ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমার থেকে চীনা নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত।
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত।

চরম পর্যায়ে পৌঁছেছে মিয়ানমারের বিদ্রোহীদের সঙ্গে জান্তার উত্তেজনা। একের পর এক সংঘর্ষ ঘটছে বিভিন্ন শহরে। এমন পরিস্থিতিতে মিয়ানমারের সঙ্গে চীনের সীমান্তবর্তী জেলার নাগরিকদের জন্য সতর্কবার্তা দিয়েছে চীন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মিয়ানমারে চীনের দূতাবাস এক বার্তায় জানিয়েছে, দেশটির সীমান্তবর্তী জেলায় চীনের যেসব নাগরিক রয়েছে তাদের যত দ্রুত সম্ভব সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হলো। নিরাপত্তার ঝুঁকি উল্লেখ করে দূতাবাস এ নির্দেশনা দিয়েছে।

বৃহস্পতিবার কোকাং জেলার লাউক্কাই এলাকার জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ এলাকার সাথে দেশটির সীমান্ত রয়েছে। দেশটিতে ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে জান্তার ক্ষমতা দখলের পর থেকে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে বর্তমানে সবচেয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে দেশটি এ সতর্কবার্তা দিয়েছে।

চলতি বছরের অক্টোবর থেকে মিয়ানমারের উত্তরাঞ্চলের শান স্টেটে আরাকান আর্মির পর আবার সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করেছে। মান্দারিন ভাষাভাষী মিয়ানমারের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যায়েন্স আর্মি (এমএনডিএএ), থান ন্যাশনাল লিবারেশন আর্মিও (টিএনএলএ) তাদের সঙ্গে মিলে জান্তার বিরুদ্ধে অপারেশন ১০২৭ পরিচালনা করছে।

দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। এমনকি তারা চীনের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রও দখল করেছে। দেশটিতে ইতিহাসে অপারেশন ১০২৭ সবচেয়ে বড় সহিংসতার ঘটনা। এর আগে এমন সহিংসতার সাক্ষী হয়নি দেশটি।

দূতাবাস উইচ্যাটের এক বার্তায় জানিয়েছে, মিয়ানমারের উত্তরাঞ্চল এবং কোকাংয়ের লুক্কাই জেলায় ব্যাপক সংঘর্ষ চলছে। এর ফলে সেখানকার জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ কারণে মিয়ানমারে চীনের দূতাবাস আবারও লুক্কাই জেলার চীনা নাগরিকদের আবারও দ্রুত নিরাপদে সরে যেতে নির্দেশনা দিচ্ছে।

এমএনডিএ এ শহরটি পুনরুদ্ধারের হুমকি দিয়েছে। এ শহরটি জুয়া, আন্তর্জাতিক মানব পাচার এবং অনলাইন স্ক্যামের জন্য কুখ্যাত।

দেশটিতে সাম্প্রতিক আন্দোলনে পিডিএফসহ বিদ্রোহীরা ব্যাপক সফলতা অর্জন করেছে। এর মধ্যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), দ্য থান ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং দ্য আরাকান আর্মি (এএ) মিলে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স গঠিত হয়। এ জোট গত ২৭ অক্টোবর জান্তার বিরুদ্ধে শান রাজ্যে সমন্বিত হামলা চালায়। এরপর থেকে বেশকিছু রাজ্যসহ সেনাচৌকি দখলে নেয় তারা।

হামলার ১০ দিনের ব্যবধানে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স মিলে শতাধিক সামরিক ঘাঁটি দখল করে নিয়েছে। এ ছাড়া তারা দেশটির বেশ কয়েকটি মহাসড়ক ও সীমান্ত ক্রসিং দখলের দাবি করেছে। বিদ্রোহীদের জোটবন্ধ আন্দোলনে বড় বিপর্যয়ের মুখে দেশটির জান্তা।

মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের পররাষ্ট্রমন্ত্রী জিন মার অং চলতি নিক্কেই এশিয়াকে বলেছেন, সেনাদের মনোবল ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। কারণ অনেকেই দলত্যাগ করছে। এমনকি বেশির ভাগ সামরিক ক্যাম্প আত্মসমর্পণ করতেও প্রস্তুত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুন: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১০

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১১

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১২

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৩

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৪

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৬

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৮

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৯

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

২০
X