সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

গৌরনদীতে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের গণজোয়ার

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন। ছবি : সংগৃহীত
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী এলাকায় ভোটের আমেজ তৈরি হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) বিভিন্ন দল নির্বাচনী এলাকায় তাদের প্রার্থী ঘোষণা করেছে। প্রার্থী ঘোষণার পরপরই নির্বাচনী মাঠ চাঙ্গা হয়ে উঠছে। ভোটার মন পেতে প্রার্থীর কর্মী-সমর্থকরা অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন।

নির্বাচনের এ আবহে বিশেষ করে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে মনোনয়ন দেওয়ার পর থেকে গৌরনদী উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য নির্বাচনী মাঠে কাজ শুরু করেছেন।

বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনার জন্য দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি, উপকমিটি গঠন করা হয়েছে, যা বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপনের ফেসবুক পেজে মিডিয়া রিলিজ আকারে প্রকাশ করা হয়েছে। কমিটি গঠনের পর থেকেই উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডগুলোতে জহির উদ্দিন স্বপনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব উঠান বৈঠকে দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য ওয়ার্ড পর্যায়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে গৌরনদী পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপন বলেন, আমাদের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডে ইতোমধ্যে উঠান বৈঠক সম্পন্ন করা হয়েছে। উঠান বৈঠক শেষে নির্বাচন পরিচালনা ও কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। পৌরবাসী ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক শেষে ওয়ার্ড পর্যায়ে নির্বাচন ও ভোট কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। উঠান বৈঠকে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি জহির উদ্দিন স্বপনের পক্ষে গণজোয়ার তৈরি করেছে।

তিনি আরও বলেন, আমরা ভোটার দ্বারে দ্বারে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট পৌঁছে দেওয়ার পাশাপাশি ধানের শীষ মার্কার প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের উদ্বুদ্ধ করছি। আমরা স্বপন ভাইকে বিপুল ভোটে বিজয়ী করেই ঘরে ফিরব।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১১

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১২

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৪

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৫

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৬

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৮

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৯

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

২০
X