কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ
ইশরাক হোসেন

দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করাই বিএনপির মূল লক্ষ্য

দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করাই বিএনপির মূল লক্ষ্য
ছবি : সংগৃহীত

ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশকে একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ইতোমধ্যেই রাষ্ট্র পুনর্গঠনে প্রয়োজনীয় বিভিন্ন সংস্কার প্রস্তাব জনগণের সামনে উপস্থাপন করেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর গোপীবাগে রাজধানী মার্কেট ব্যবসায়ী সমিতির আয়োজনে মতবিনিময় সভা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে জনগণের দৈনন্দিন সমস্যা সমাধানে রাজনীতিবিদরা জবাবদিহির আওতায় থাকবেন। একটি নিরপেক্ষ বিচারব্যবস্থা গড়ে তুলতে পারলে সমাজ থেকে ভয়ভীতি, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ অনেকটাই কমে আসবে।

তিনি গত বছরের রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ এবং সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

পুরান ঢাকাকে উন্নত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য তিনি বেশ কয়েকটি অগ্রাধিকারমূলক পরিকল্পনা তুলে ধরেন তিনি বলেন, পুরান ঢাকাকে আমরা একটি উন্নত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই। রাজধানী মার্কেটসহ এই এলাকায় বিভিন্ন সমস্যার মধ্যে সবচেয়ে গুরুতর হলো- যানজট, ধুলাবালি ও ফিটনেসবিহীন যানবাহনের কারণে ভয়ংকর দূষণ। ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে ঘুরপাক খাচ্ছে। সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনায় দেখা গেছে— নির্মাণ বিধিমালা ঠিকভাবে প্রয়োগ না হওয়ায় শহরটি একটি ঝুঁকিপূর্ণ নগরীতে পরিণত হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে আমরা জোরালো সংস্কার আনতে চাই।

ইশরাক হোসেন অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে দেশের সম্পদের বড় অংশ কয়েকজন ব্যবসায়ীর হাতে কেন্দ্রীভূত হয়েছে এবং বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। এই সম্পদ দেশে থাকলে প্রান্তিক শ্রেণি— বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা— উন্নত জীবনযাপন করতে পারতেন।

শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী, জ্ঞানভিত্তিক ও দক্ষতাভিত্তিক করে গড়ে তোলার মাধ্যমে উৎপাদনশীল অর্থনীতি তৈরি করার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক প্রয়োজনে দেশকে বিভাজিত করেছে। ’৭১-এর চেতনাকে দলীয় সম্পত্তি বানিয়ে নিজেদের অপকর্মকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলব— মুক্তিযুদ্ধ কোনো দলের ছিল না; এটি ছিল জনগণের যুদ্ধ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পর দীর্ঘ নয় মাস বীর বাংলাদেশিরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এই ইতিহাস আমাদের সবার, এটি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়।

ইশরাক বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। অতীতে যেভাবে পাশে ছিলাম, ভবিষ্যতেও অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় লড়ে যাব— প্রয়োজনে জীবন দিয়ে হলেও।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহসম্পাদক অর্পনা রায় দাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ওয়ারি থানার যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ আরিফ, রাজধানী মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি বিপ্লব, সুভাষসহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১০

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১১

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১২

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৩

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৬

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৭

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৮

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৯

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

২০
X