সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

নাছিম ফারুক খান মিঠু। ছবি : সংগৃহীত
নাছিম ফারুক খান মিঠু। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরার সাবেক জেলা কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আগে দেওয়া বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার পর তার প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, নাছিম ফারুক খান মিঠুর আবেদন পর্যালোচনা শেষে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে তিনি দলীয় নীতি-আদর্শ ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী করতে ভূমিকা রাখবেন দল এমনটাই প্রত্যাশা করছে।

চিঠির অনুলিপি পাঠানো হয়েছে খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু এবং সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে।

দলীয় সূত্র মতে, পূর্ববর্তী নেতৃত্ব সংকট ও সাংগঠনিক কর্মকাণ্ডে মতানৈক্যের কারণে তাকে বহিষ্কার করা হয়েছিল। দীর্ঘদিন পর পুনরায় সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরছেন নাছিম ফারুক। স্থানীয় নেতাদের অনেকে বলছেন, আসন্ন রাজনৈতিক প্রক্রিয়ায় তাকে সঙ্গে পাওয়ায় জেলা বিএনপি আরও সংগঠিত হবে।

নাসিম ফারুক খান মিঠু বলেন, আমি সবসময়ই দলের সঙ্গে থেকেছি, ভবিষ্যতেও দলের জন্য সর্বোচ্চটা দিয়ে কাজ করে যেতে চাই। দলীয় নীতি-আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ভূমিকা রাখব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১০

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১১

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১২

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৩

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৪

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৫

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৬

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৭

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৮

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

২০
X