চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশের পর রেলওয়ের চার কর্মকর্তাকে বদলি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের পর চট্টগ্রাম বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মোহাম্মদ সেলিমসহ চার কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) রেলওয়ের পার্সোনাল-১ শাখার উপপরিচালক জান্নাতুল ফেরদৌস জিসা স্বাক্ষরিত এক দপ্তর আদেশের মাধ্যমে এ বদলি করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মোহাম্মদ সেলিমকে উপপরিচালক (টেলিকম-২) পদে বদলি করা হয়েছে।

বদলি হওয়া বাকি তিনজনের মধ্যে উপপরিচালক (টেলিকম-২) শাকিলা জাহান শিল্পীকে বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) পদে, সিনিয়র সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী আব্দুর রাজ্জাককে উপপরিচালক (সংকেত) পদে এবং সিনিয়র সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. আশিকুর রহমানকে চট্টগ্রাম বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (চ.দা.) এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিভাগীয় সংকেত টেলিযোগাযোগ প্রকৌশলী ‘চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজ রেলপথে রূপান্তর’ প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়।

এর আগে গত রোববার কালবেলায় ‘সংকেত ও টেলিকমের কাজেই ৫০ কোটি টাকা নয়ছয়’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে মোহাম্মদ সেলিমের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি তুলে ধরা হয়।

এসব বিষয়ে দুদকের তদন্তও চলমান রয়েছে। তা ছাড়া নিম্নমানের মালপত্র সরবরাহকারী মেসার্স ইস্টার্ন ট্রেডার্স ও প্রতিষ্ঠানের মালিক মো. জাবেদসহ আরও কাজ করছেন— এমন প্রতিষ্ঠানের মালিকের বিষয়েও খোঁজ নিচ্ছে দুদক। সংকেত ও টেলিযোগাযোগ বিভাগে এ প্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে আধিপত্য বিস্তার করে আসছে। সেই প্রতিষ্ঠানসহ অনেকেই আওয়ামী লীগ আমলে মন্ত্রী থেকে শুরু করে রেল কর্তাদের ম্যানেজ করে সিন্ডিকেটের মাধ্যমে কাজ বাগিয়ে নিতেন বলেও অভিযোগ রয়েছে। নতুন করে ক্ষমতার দাপটসহ ভিন্ন সুরের গন্ধ দেখছে রেল প্রশাসন। এমন দৃশ্যে মন্তব্য ‘নিষ্প্রয়োজন’ বলছেন রেলের কর্তারা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X