বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১২ মণ অবৈধ শাপলাপাতা মাছ জব্দ

জব্দকৃত শাপলাপাতা মাছ। ছবি : কালবেলা
জব্দকৃত শাপলাপাতা মাছ। ছবি : কালবেলা

ঢাকা-বাউফল ও দশমিনাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ৫টি অবৈধ শাপলাপাতা মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছগুলোর মোট ওজন ৪৯৮ কেজি, যা প্রায় সাড়ে ১২ মণ।

রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাউফল থানার সামনে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।

জানা গেছে, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী শাপলাপাতা মাছ ধরা, মারা, পরিবহন বা বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও চোরাচালানের মাধ্যমে ঢাকা থেকে বাউফলে এসব মাছ আনা হয়।

বাউফল বন বিভাগের কর্মকর্তা বদিউজ্জমান সোহাগ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, অন্তরা পরিবহনের একটি বাসে অবৈধ শাপলাপাতা মাছ নেওয়া হচ্ছে। পরে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X