পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

টিকটকে উসকানিমূলক ভিডিও, আ.লীগ নেত্রী সুলতানা আটক

আটক রাজিয়া সুলতানা। ছবি : কালবেলা
আটক রাজিয়া সুলতানা। ছবি : কালবেলা

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম টিকটকে উসকানিমূলক ভিডিও দেওয়ায় দিনাজপুরের পার্বতীপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী রাজিয়া সুলতানাকে (৩৫) আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

আটক রাজিয়া সুলতানা পার্বতীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মহিলা লীগের সাধারণ সম্পাদিকা ছিলেন।

জানা গেছে, আওয়ামী লীগ করার সুবাধে দীর্ঘদিন ধরে পৌর শহরের গুলপাড়া এলাকায় দাপটের সঙ্গে দলীয় রাজনীতি করে আসছিলেন। বেশ কিছুদিন ধরে রাজিয়া সুলতানা নামে তার ব্যক্তিগত টিকটক অ্যাকাউন্ট থেকে তিনি বেশ কয়েকটি রাজনৈতিক বক্তব্য সম্মিলিত ভিডিও পোস্ট করেন। এসব পোস্টে তিনি ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। ইউনুস হটাও, বাংলাদেশ বাঁচাও’ অনুরূপ বিষয় বস্তু নিয়ে তৈরি টিকটকে ভয়েসের সঙ্গে ঠোঁট মিলিয়ে একাধিক ভিডিও পোস্ট করেন।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে উত্তেজিত জনতা তার বাড়িতে হামলা চালায়।। এ ঘটনায় পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার শঙ্কায় পার্বতীপুর মডেল থানাপুলিশ তাকে আটক করে জেলহাজতে প্রেরণ করেন।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাকে আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X