কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ এএম
অনলাইন সংস্করণ

মৃত্যুর সঙ্গে ৯ দিন লড়েও হার মানলেন মেহেদী

কলেজপড়ুয়া শিক্ষার্থী মেহেদী হাসান। ছবি : কালবেলা
কলেজপড়ুয়া শিক্ষার্থী মেহেদী হাসান। ছবি : কালবেলা

একটানা ৯ দিন হাসপাতালে থাকার পরও মৃত্যুর কাছে হার মানলেন কলেজপড়ুয়া মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসান। গত ২২ নভেম্বর বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়েন তিনি। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া এবং পরে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়।

সোমবার (১ ডিসেম্বর) বিকালে রাজধানীর ধানমন্ডিতে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেহেদী।

নিহত মেহেদী হাসান কলাপাড়া উপজেলার লালুয়া ইউপির চারিপাড়া গ্রামের আবদুল হক হাওলাদারের ছেলে। সে সরকারি মোজহার উদ্দিন বিশ্বাস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

লালুয়া ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রবিউল ইসলাম জানান, গত ২২ নভেম্বর বন্ধু অলির মোটরসাইকেলযোগে লালুয়া মুক্তিযোদ্ধা বাজার থেকে বাড়ি ফিরছিল মেহেদী। পথিমধ্যে মঞ্জুপাড়া জহির ডাক্তার বাড়ির সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে একটি বৈদ্যুতিক খুঁটির ওপর আছড়ে পড়ে মেহেদী আর অলি ছিটকে একটি কুয়ায় পড়ে যায়। তবে মেহেদীর মাথায় গুরুতর আঘাত লাগার পর থেকেই সংজ্ঞাহীন অবস্থায় ছিল। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, মেহেদী দারুণ এক মেধাবী শিক্ষার্থী ছিলেন। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে এলাকার মানুষের মন জয় করেছিলেন। তার অকালমৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে। তবে আহত অলি আগের চেয়ে সুস্থ আছেন বলেও জানান এই ইউপি সদস্য।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, এই দুর্ঘটনার বিষয়ে আমরা অবগত নয়। তবে এখন আমরা খোঁজ নিয়ে দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X