রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

পরোপকারী সঞ্জীবের এমন মৃত্যু কেউ মানতে পারছে না

সঞ্জীব দাশ। ছবি : সংগৃহীত
সঞ্জীব দাশ। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে আল খয়ের নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সঞ্জীব দাশ (৪৩) উপজেলার শিলক ইউনিয়নের ৬নং ওয়ার্ড নটুয়ারটিলা গ্রামের দাশপাড়া এলাকার লাল মোহন দাশের ছেলে। নিহতের স্ত্রী ও তিন কন্যাসন্তান রয়েছে। ওমানের একই এলাকায় থাকা প্রবাসী মো. ওবায়দুল হক মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

প্রবাসী ওবায়দুল হক জানান, নিহত সঞ্জীব দীর্ঘ বছর ধরে ওমানে ফ্রি ভিসায় থাকেন। কার্পেন্টার কাজসহ যখন যা পান, তা নিজের একটি সাইকেলযোগে গিয়ে করে দিয়ে আসেন। এভাবেই চলছে দীর্ঘ বছরের তার কর্মজীবন। সোমবার বেলা ১২টার পর তিনি সাইকেল চালিয়ে কাজ থেকে ফিরছিলেন। এসময় দ্রুতগামী একটি স্কুল বাস তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে গিয়ে পাশের সড়ক ওয়ালের সঙ্গে ধাক্কা খান। এতে তার মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, বর্তমানে সঞ্জীবের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে প্রবাসে সঞ্জীব দাশের এমন মৃত্যুর খবরে দেশে তার পরিবারে শোকের মাতম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকলের কাছে শান্তস্বভাবের পরোপকারী হিসেবে পরিচিত সঞ্জীবের এমন মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছেন না। এর আগে মাকে হারানো সঞ্জীবের পরিবারে রয়েছে বাবা আর ভাই। মাত্র ৫ মাস আগে ছুটি কাটিয়ে গিয়েছিলেন তিনি। এক মাস আগে সঞ্জীবের জন্য গ্রামের অপর এক প্রবাসী আবদুল সবুরের মাধ্যমে রান্না করা খাবার পাঠিয়েছিল তার পরিবার। কে জানত, এটাই ছিল তার পরিবারের পাঠানো তার শেষ খাবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X