নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

আগুনে বৃদ্ধের মৃত্যু, পুড়ল ১০ বাড়ি

ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি পুড়ে গেছে। ছবি : কালবেলা
ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি পুড়ে গেছে। ছবি : কালবেলা

দিনাজপুরের নবাবগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি পুড়ে গেছে। এ সময় রইচ উদ্দিন নামের এক বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

রইচ উদ্দিন (৭২) একই গ্রামের মৃত ইউসুফ তেলির ছেলে। তিনি শারীরিকভাবে অসুস্থ (প্যারালাইজড) ছিলেন।

নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু মুসা বলেন, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি; কিন্তু ততক্ষণে ১০টি বাড়ি পুড়ে যায়। ঘর থেকে বের হতে না পারায় রইচ উদ্দিন নামক এক বৃদ্ধ আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন।

তিনি আরও বলেন, এ ছাড়া ৭টি গরু আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। প্রাথমিক ধারণা, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, আগুনে ১০টি বাড়ি ও ৭টি গরু পুড়ে যাওয়ার পাশাপাশি একজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে এবং দ্রুত তাদের জন্য সহযোগিতা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, মৃত ব্যক্তি অসুস্থ ও প্যারালাইজড ছিলেন। ঘর থেকে বের হতে না পারায় তিনি আগুনে প্রাণ হারান। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১০

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১১

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১২

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৩

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৪

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৫

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৬

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৭

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৮

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৯

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

২০
X