সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সনাতনী ধর্মাবলম্বীদের অধিকার রক্ষার অঙ্গীকার কাজী আলাউদ্দিনের

সাতক্ষীরার আশাশুনিতে ঘুঘুমারী দুর্গা মন্দির চত্বরে উঠান বৈঠকে বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। ছবি : কালবেলা
সাতক্ষীরার আশাশুনিতে ঘুঘুমারী দুর্গা মন্দির চত্বরে উঠান বৈঠকে বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। ছবি : কালবেলা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরায় সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে নির্বাচনী উঠান বৈঠক করেছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। তিনি বলেছেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা, ক্রীড়া ও স্বাস্থ্যখাতে উন্নয়ন এবং সনাতনী ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় ভূমিকা রাখাই হবে তার অঙ্গীকার।

বুধবার (০৩ ডিসেম্বর) বিকেলে ঘুঘুমারী দুর্গা মন্দির চত্বরে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ত্রয়োদশ পল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু শুভাষ কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, ‘আমি নির্বাচিত হলে অবহেলিত খাজরাবাসীর কল্যাণে নিবেদিত হয়ে কাজ করব। জলাবদ্ধতা নিরসন, সড়ক–যানবাহন চলাচলের উন্নয়ন, মসজিদ-মন্দির-মাদ্রাসাসহ সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নেব।’

বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক বোরহান উদ্দিন বুলু, সাবেক সদস্য সচিব ইউনুচ আলী, উপজেলা মহিলাদল নেত্রী ডা. মর্জিনা ইসলাম বেবি ও পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রীতীষ রায়সহ অনেকে।

উঠান বৈঠকে হাজারো সনাতনী ধর্মাবলম্বীসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা মিজানুর রহমান।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি-স্থিতিশীলতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন।

কালবেলা/এমএ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X