চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

চা খেয়ে ফিরছিলেন চার বন্ধু, একে একে প্রাণ গেল তিনজনের

তামিম, জয় ও রায়হান। ছবি : কালবেলা
তামিম, জয় ও রায়হান। ছবি : কালবেলা

নোয়াখালীর চাটখিলে চা খেয়ে মোটরসাইকেলে বাড়ির দিকে যাচ্ছিল চার বন্ধু। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মোটরসাইকেল চালক। এতে প্রাণ গেল তিন বন্ধুর। দুর্ঘটনায় অপর বন্ধু হাবিবুর রহমান নাদিম সুস্থ রয়েছেন। তারা চারজনই বদলকোট উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

স্থানীয়রা জানান, চাটখিল পৌরসভার ত্রি-ঘরিয়া এলাকায় চাটখিল-দল্টা সড়কে সোমবার (০১ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারাত্মক আহত মোটরসাইকেল চালক হাসিবুল ইসলাম তামিমকে নোয়াখালী জেলার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলে তামিমের মৃত্যু হয়।

এ ঘটনায় মারাত্মক আহত সফিকুল ইসলাম জয় ও রায়হান বুধবার (০৩ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় পৃথক দুটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তারা চার বন্ধু মিলে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মোস্তান নগরের একটি দোকানে চা খেয়ে বাসায় ফিরছিলেন। নিহত তামিম তার বাবার মোটরসাইকেলে চার বন্ধুকে নিয়ে নিয়ন্ত্রণ হারিয় দুর্ঘটনায় পতিত হয়।

মোটরসাইকেল আরোহী চারজনই বদলকোট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি নির্বাচনী পরীক্ষা দিচ্ছিল। তাদের মৃত্যুতে স্কুলে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত তামিমের খালাতো ভাই জি আর রাব্বানী বলেন, ‘তামিম আমাদের অত্যান্ত আদরের ছোট ভাই ছিল। তাকে হরিয়ে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ তার বাবা-মাকে শোহ সহ্য করার তাওফিক দিক। ভাইটাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।’

নিহত সফিকুল ইসলাম জয়ের মা রিমা আক্তার বলেন, ‘আমার ছেলে তার বন্ধুদের সঙ্গে চা খেতে গিয়ে আসার পথে আহত হয়েছে। সকালে ঢাকায় একটি হাসপাতালে মৃত্যুবরণ করে। কেউ বলে ব্রিজে উঠার সময় মোটরসাইকেল গর্তে পড়েছিল, আবার অনেকে বলে ব্রিজের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেছে।’

তিন ছাত্রের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন নোয়াখালী-১ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, জামায়াতের মনোনয়নপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়নপ্রাপ্ত জহিরুল ইসলাম কাউসার। শোক বার্তায় তারা নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X