সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বাসচাপায় প্রাণ গেল দুজনের, সাংবাদিকসহ আহত ৩

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চট্টগ্রামের সাতকানিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন দুই সাংবাদিকসহ তিনজন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে উপজেলার কেরানীহাট-বান্দরবান মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আর্মি পাড়ার মোহাম্মদ তৌহিদ (২৮) ও মো. নাজমুল (২৭)। আহতরা হলেন—একই এলাকার আবদুল কাদের (৪০), বাংলা টিভির সাতকানিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম (৪০) ও দৈনিক খবরের কাগজের সাতকানিয়া উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম (২২)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কেরানিহাটমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বান্দরবানমুখী পূবালী পরিবহনের একটি বাসের নিচে ঢুকে যায়। এ সময় ওই মোটরসাইকেলে থাকা তিনজন আরোহীর মধ্যে দুজন বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে তৌহিদ মারা যান। অপর আরোহী নাজমুলকে কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অপর আরোহী কাদের সড়কে চলাচলরত সাংবাদিকবহনকারী আরেকটি মোটরসাইকেলের ওপর ছিটকে পড়েন। এসময় সাংবাদিক সাইফুল ও আরিফ আহত হন। পরে তাদের উদ্ধার করে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X