দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

চায়ের দোকানে কৃষককে গুলি করে হত্যা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

কুষ্টিয়ার দৌলতপুরে চায়ের দোকানে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে আরও দুজন হাসপাতালে ভর্তি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রফিক হোসেন (৫০) ওই এলাকার মোতালেব হোসেনের ছেলে ও পেশায় তিনি একজন কৃষক। গুলিবিদ্ধরা হলেন—ওই এলাকার সিদ্দিক ফরাজীর ছেলে রবজেল (৪০) ও আহাদ ফরাজীর ছেলে ইউসুফ (৪২)। তারাও পেশায় কৃষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনের কাজ শেষে রফিক হোসেন পচাভিটা প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত ওবায়দুলের চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় মোটরসাইকেলে করে আসা ছয়জন সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পেটে গুলি লেগে তিনি ঘটনাস্থলেই মারা যান। গুলির শব্দ শুনে ওই এলাকার রবজেল ও ইউসুফ দুর্বৃত্তদের পিছু নিলে তারা দুজনের দিকেও গুলি ছোড়ে। এতে তাদের পায়ে গুলি লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ কালবেলাকে বলেন, দুর্বৃত্তদের গুলিতে রফিক হোসেন নামে এক কৃষক নিহত হয়েছেন। আরও দুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। ঘটনার পরপরই পুলিশের একটি টিম মাঠে নেমেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X