গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখার জন্য শেখ হাসিনা বেঁচে আছেন : স্বপন

বরিশালের গৌরনদীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপন। ছবি : কালবেলা
বরিশালের গৌরনদীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপন। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের দলের মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য কোটি কোটি মানুষ নীরবে-নিভৃতে দোয়া করে যাচ্ছেন। আর পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে গিয়ে গোপনে দেখছেন খালেদা জিয়ার জনপ্রিয়তা! খালেদা জিয়াকে যে পরিমাণ অত্যাচার-নির্যাতন শেখ হাসিনা করেছেন, এখন আল্লাহ তাকে (শেখ হাসিনা) বাঁচিয়ে রেখেছেন খালেদা জিয়ার জনপ্রিয়তা আর মানুষের ভালোবাসা দেখানোর জন্য!

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আসর বরিশালের গৌরনদী কলেজ জামে মসজিদ প্রাঙ্গণে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেন, খালেদা জিয়ার সঙ্গে করা অন্যায় আচরণের শাস্তি প্রতি মুহূর্তে দিল্লিতে বসে শেখ হাসিনাকে ভোগ করতে হচ্ছে। ভালো মানুষের এক দৃষ্টান্ত হলেন বেগম খালেদা জিয়া। ভালো মানুষ হতে হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা খালেদা জিয়ার জীবন-সংগ্রাম অধ্যয়ন করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X