বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বুড়ি তিস্তা খনন প্রকল্পে ক্ষুব্ধ কৃষকরা, প্রতিবাদে মশাল মিছিল

বুড়ি তিস্তা নদী খনন প্রকল্পের প্রতিবাদে মশাল মিছিল করেছে এলাকাবাসী। ছবি : সংগৃহীত
বুড়ি তিস্তা নদী খনন প্রকল্পের প্রতিবাদে মশাল মিছিল করেছে এলাকাবাসী। ছবি : সংগৃহীত

নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা নদী খনন প্রকল্পের প্রতিবাদে মশাল মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে কুটিরডাঙ্গা গ্রাম থেকে নারী-পুরুষ ও শিশুসহ প্রায় পাঁচ হাজার মানুষ মশাল হাতে বিক্ষোভে যোগ দেন।

বিক্ষোভকারীরা বলেন, নদী খননের পরিকল্পনা বাস্তবায়ন হলে হাজারো পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে যাবে। বর্তমানে এসব জমিতে ধান, ভুট্টা, আলু, মরিচ, বাদাম, পেঁয়াজসহ বছরে তিন থেকে চারটি ফসল হয়। ২০০৯ সাল থেকে এই নদী নিয়ে দুপক্ষের বিরোধ ও বহু মামলা রয়েছে। তারা প্রকল্প বাতিল এবং মামলা প্রত্যাহারের দাবি করেন।

এলাকাবাসীর সংগঠন ‘জনগোষ্ঠী’র মুখপাত্র মো. আব্দুল আলিম জানান, সরকারের অনুমোদিত একটি ভুল প্রকল্পের বিরুদ্ধেই তাদের এই আন্দোলন। জমির মালিকানা তাদের হাতে থাকা সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড তিন ফসলি জমি নষ্ট করতে চায়। স্থানীয়রা এই প্রকল্প বাস্তবায়ন করতে দেবে না বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দা হেকিম শামিম জানান, পাঁচ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের জীবিকা এই নদীর দুই পাড়ের জমির ওপর নির্ভরশীল। আমরা হুমকি-ধমকির মুখে জীবন কাটাচ্ছি। মশাল মিছিলের মাধ্যমে আমাদের দুর্ভোগ দেশবাসীর কাছে তুলে ধরতে চায়।

জাহিদুল ইসলাম নামের আরেক কৃষক জানান, নদী খননের পক্ষে থাকলেও মাঝখানে খনন করা হলে চারপাশের জমি হারাতে হবে। সম্পূর্ণ ৭৬ কিলোমিটার খনন হলে তারা জমি ছাড়তে রাজি। তিনি দাবি করেন, ২০১৮ সাল থেকে কৃষকদের নামে ১১টি মামলায় ৭৫০ জনকে ভুগতে হচ্ছে। এ কারণে তারা আদালতে সিভিল মামলা করেছেন।

স্থানীয় বয়স্ক ব্যক্তি হযরত আলী বলেন, ‘দুই বিঘা জমিতে সংসারের ১০ জন মানুষ খাই। বুড়া বয়সে অন্য শহরে গিয়ে কাজ করতে পারব না। জমি না থাকলে বাঁচব কীভাবে?’

২০২২ সালের ডিসেম্বরেও নদী খনন নিয়ে বড় উত্তেজনা তৈরি হয়। চলতি মাসের ২ ডিসেম্বর নতুন করে যন্ত্রপাতি আনার চেষ্টা করলে এলাকাবাসী বাধা দেয়। পরে পুলিশ, আনসার ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক মন্তব্য এখনো পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চান।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নীলফামারী অফিসের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানান, তারা শুধু অধিগ্রহণকৃত জায়গায় জলাধার পুনঃখনন করছেন। কিছু ব্যক্তি দখল করে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। ১ হাজার ২১৭ একর জমির মধ্যে ৬৬৭ একরে খননের কাজ হবে। এতে কৃষকরা স্বল্প খরচে সেচের সুবিধা পাবে এবং পরিবেশ রক্ষা পাবে বলে তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X