সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ এএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ এএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, যেভাবে গ্রেপ্তার হলো খুনি

আসামি রাজন মোল্যা। ছবি : কালবেলা
আসামি রাজন মোল্যা। ছবি : কালবেলা

ফরিদপুরের সালথায় ডাকাতিকালে উৎপল সরকার নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে খুনিদের শনাক্ত করেছে পুলিশ। হত্যাকাণ্ডের জড়িত মো. রাজন মোল্যা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার রাজন মোল্যা ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মো. আলাউদ্দিন মোল্যার ছেলে।

এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে সদর উপজেলার তেঁতুলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল বলেন, গত শুক্রবার (৫ ডিসেম্বর) ভোররাতে নিজ বাড়ি থেকে অটোভ্যানযোগে মুকসুদপুর আড়তে যাওয়ার পথে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের কালীতলা ব্রিজ সংলগ্ন এলাকায় ডাকাতদলের আক্রমণে নিহত হন মাছ ব্যবসায়ী উৎপল সরকার। এ ঘটনায় নিহত উৎপলের বাবা অজয় কুমার সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সালথা থানায় একটি হত্যা মামলা করেন।

তিনি আরও বলেন, মামলার পর তদন্তে নামে পুলিশ। তদন্ত শুরুর পরেই একটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়। ওই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে খুনিদের শনাক্ত করা সম্ভব হয়েছে। এরপর শুক্রবার রাতেই অভিযান চালিয়ে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রাম থেকে হত্যাকাণ্ডের জড়িত রাজন মোল্যাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ডাকাতি ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি অটোভ্যানও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজন ডাকাতি ও হত্যাকাণ্ডে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X