নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘শালিসকে’ কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক

ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মো. জালাল (২৩) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কালীবাড়ি এলাকায় হঠাৎ করেই গোলাগুলির শব্দ শোনা যায়। এতে শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মাইক্রোবাস চালক হেলাল মিয়ার ছেলে মো. জালাল গুলিবিদ্ধ হন। জালাল নবীনগর পৌর এলাকার ৫নং ওয়ার্ডের মাঝিকাড়া গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

গুলিবিদ্ধ জালালকে পথচারিরা দ্রুত উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা হাসপাতালে রেফার করেন।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. অঙ্কন এই তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ জালালের সঙ্গে কথা বলে জানা যায়, হামলাকারীরা পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাচর-বাঁশগাড়ির বাসিন্দা। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধ বা কোনো ব্যক্তিগত আক্রোশের জেরে এই ঘটনা ঘটেছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, কোনো একটি বিচার-শালিসকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটতে পারে।

ঘটনাস্থলে গিয়ে নবীনগর সার্কেল পুলিশ তিনটি গুলি উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১১

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১২

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৩

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৫

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৬

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৭

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৯

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

২০
X