ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের পরিবেশ ঠিক করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান রুমিন ফারহানার

আশুগঞ্জে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : কালবেলা
আশুগঞ্জে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : কালবেলা

নির্বাচনের পরিবেশ ঠিক করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আর যেন একটি গুলিও না চলে সে ব্যবস্থা সরকারকে করতে হবে। সরকারকেই দায়িত্ব নিয়ে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে যেন অবাধ, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে লেভেল প্লেয়িং ফিল্ডে সকল দল-মতের মানুষ নির্বাচনে অংশ নেয়।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও শরীফপুর আইডিয়াল হাইস্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, গত নভেম্বর মাসে চট্টগ্রামে বিএনপির প্রার্থীকে এবং শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নৃশংসভাবে গুলি করা হয়েছে। এসব গুলি করে আহত করার ঘটনার সুষ্ঠু তদন্ত সরকারকে করতে হবে। ইতোমধ্যেই ওসমান হাদির উপর হামলাকারীর ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি সরকার চাইলে এসব নৃশংস খুনি, মাস্তান ও দুর্বৃত্তদের ২৪ ঘণ্টার মধ্যে ধরতে পারে। তাই সরকারকে বলব, আইনশৃঙ্খলা বাহিনীসহ পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী মাঠে আছে। তাই দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। তা না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না।

বিএনপির এ নেত্রী বলেন, সর্ষের মধ্যে ভূত হয়ে সরকারের কোনো অংশ যদি নির্বাচন বিলম্বিত করতে চায় তাদের অবিলম্বে চিহ্নিত করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ শান্তি, নিরাপত্তা ও স্বাধীনভাবে নিজেদের মতপ্রকাশ করতে চায়।

রুমিন ফারহানা বলেন, নির্বাচনকে ঘিরে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, যারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করতে চায়, যারা বাংলাদেশে রাজনৈতিক সরকার আসার পথে বাধা তৈরি করতে চায় বাংলাদেশের মানুষ একত্রিতভাবে তাদের দাঁতভাঙ্গা জবাব দেবে।

অনুষ্ঠানে শরীফপুর আইডিয়াল হাইস্কুলের সভাপতি মো. তৌফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন, শরীফপুর আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা ও সুস্থতা চেয়ে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

১০

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১১

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১২

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৩

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৪

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৫

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৮

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৯

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

২০
X