টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

তাবলিগের প্রবীণ মুরুব্বি হাজী সেলিম মারা গেছেন

তাবলিগের প্রবীণ মুরুব্বি হাজী সেলিম। ছবি : সংগৃহীত
তাবলিগের প্রবীণ মুরুব্বি হাজী সেলিম। ছবি : সংগৃহীত

তাবলিগ জামাতের প্রবীণ মুরুব্বি হাজী সেলিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে কেরানীগঞ্জে নিজ বাসায় ফজরের নামাজের আগে মারা যান তিনি।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরহুম হাজী সেলিম দীর্ঘদিন ধরে দাওয়াত ও তাবলিগের মেহনতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বিশেষ করে টঙ্গী ইজতেমা মাঠে একটি বিশেষ জামাতের খেদমতে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দাওয়াত ও তাবলিগের অঙ্গনের মানুষের স্মৃতিতে আজও উজ্জ্বল হয়ে আছে।

তিনি আরও বলেন, দেশে সাদপন্থিদের পক্ষ থেকে বিভ্রান্তি ও নানা ধরনের অশান্তি ছড়িয়ে পড়ার সময় এবং কাকরাইল মসজিদে সংঘটিত ন্যক্কারজনক হামলার প্রেক্ষাপটে দ্বীনের পক্ষে দৃঢ় অবস্থান নিতে গিয়ে হাজী সেলিম গুরুতরভাবে আহত হন। পরবর্তী সময় তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন।

হাবিবুল্লাহ বলেন, মরহুম হাজী সেলিমের জানাজা দুপুরে জোহরের নামাজের পর মান্দাইল-জিনজিরা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়েছে—তিনি যেন তাকে ক্ষমা করেন, কবরকে প্রশস্ত করেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ও সান্ত্বনা দান করেন।

এদিকে তার মৃত্যুতে দাওয়াত ও তাবলিগের অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন স্তরের আলেম-ওলামা, মুরুব্বি ও ধর্মপ্রাণ মুসলমানরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহীতে প্রকাশ্যে চলে মাদকের হাট, আতঙ্কে স্থানীয়রা

হাইকোর্টের রুল / বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনা: আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল

‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে’

খুদে ভক্তের চুক্তিপত্রে স্বাক্ষর, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি!

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

১০

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

১১

ইউজিসিতে আরও ৩ সদস্য নিয়োগ

১২

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণ

১৩

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলায় তেহরানের প্রতিক্রিয়া

১৪

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

১৫

১৮১৮ সালের ম্যাগনেট জাতীয় লোহার পিলার উদ্ধার

১৬

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

১৭

বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

১৮

মেয়াদ বাড়ল ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

১৯

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

২০
X