সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা তায়েব শিকদার। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা তায়েব শিকদার। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যা মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তায়েব শিকদারকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তায়েব শিকদার সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকার আলাউদ্দিন শিকদারের ছেলে। তিনি জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তায়েব শিকদারের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। কাঁচপুর, সিদ্ধিরগঞ্জ ও সাইনবোর্ড এলাকায় সংঘর্ষে কয়েকজন ছাত্র ও জনতা নিহত হন। এসব ঘটনায় করা হত্যা মামলার আসামি হিসেবে তার নাম রয়েছে।

আরও জানা যায়, সোমবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে সরকারবিরোধী মিছিল করার প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তায়েব শিকদার আত্মগোপনে ছিলেন এবং বিভিন্ন সময়ে তার নেতৃত্বে সরকারবিরোধী মিছিল বের করার অভিযোগ রয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ কালবেলাকে জানান, ডিবি ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে তায়েব শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি সোনারগাঁ থানা পুলিশের হেফাজতে রয়েছেন। মঙ্গলবার তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউজিসিতে আরও ৩ সদস্য নিয়োগ

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণ

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলায় তেহরানের প্রতিক্রিয়া

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

১৮১৮ সালের ম্যাগনেট জাতীয় লোহার পিলার উদ্ধার

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

মেয়াদ বাড়ল ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

১০

বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ

১১

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

১২

ডিপজলের বিরুদ্ধে মামলা 

১৩

ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৪

ফোক স্টুডিও বাংলায় কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

১৫

বন্যাদুর্গত ২ শতাধিক পরিবারকে খতমে নবুওয়তের সহায়তা

১৬

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

১৭

নির্ভরা

১৮

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

১৯

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

২০
X