সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়া ছাত্রদলের সভাপতি সানোয়ার, সম্পাদক ইসমাইল

মো. সানোয়ার হোসেন ও মো. ইসমাইল হাবিব। ছবি : সংগৃহীত
মো. সানোয়ার হোসেন ও মো. ইসমাইল হাবিব। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা উত্তর শাখার আওতাধীন আশুলিয়া থানা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মো. সানোয়ার হোসেনকে সভাপতি এবং মো. ইসমাইল হাবিবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

নব-অনুমোদিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রবিউল আলম সায়েম এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মোজাম্মেল হোসেনকে। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আলহাজ মাদবর, প্রচার সম্পাদক শিমুল চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল ও সহ-দপ্তর সম্পাদক হিসেবে মো. শিশির আহম্মেদসহ বিভিন্ন পদে মোট ১১৬ জনের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে সহসভাপতি পদে ২৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫১ জন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ২০ জন এবং সদস্য পদে রয়েছেন ১১ জন।

জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এ কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্ব আশুলিয়া থানায় ছাত্রদলের সাংগঠনিক বিস্তার, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এদিকে নব-গঠিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় কেন্দ্রীয় ও জেলা নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মো. সানোয়ার হোসেন ও মো. ইসমাইল হাবিব। সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন আশুলিয়া থানা ছাত্রদলের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১০

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১১

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১২

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৩

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৪

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৬

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৭

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৯

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

২০
X