বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

জান্নাতুল সুমাইয়া হিমি ও তার নানা । ছবি : সংগৃহীত
জান্নাতুল সুমাইয়া হিমি ও তার নানা । ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির পরিবারে স্বস্তি ফিরে এসেছে। নিখোঁজ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তার নানার সন্ধান পাওয়া গেছে।

গতকাল (রোববার) দুপুরে মুন্সীগঞ্জের ঢালিকান্দি পুরাবাজার এলাকা থেকে হিমির নানা হঠাৎ নিখোঁজ হন। সব জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে, রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন অভিনেত্রী। সেখানে তিনি ভক্ত ও অনুসারীদের কাছে নানাকে খুঁজে পেতে সহযোগিতার অনুরোধ জানান।

তবে নিখোঁজের ঘটনায় অভিনেত্রীকে খুব বেশি সময় উদ্বেগের মধ্যে কাটাতে হয়নি। সামাজিক মাধ্যমে পোস্ট করার পর রাত ১২টার দিকে হিমি আরেকটি পোস্টে জানান যে তার নানার খোঁজ পাওয়া গেছে। আগের পোস্টটি আপডেট করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, নানাকে পাওয়া গিয়েছে।‘

জানা গেছে, হিমির নানা মূলত ‘ভুলে যাওয়া’ (ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম) জনিত সমস্যায় ভুগছেন। এই শারীরিক অসুস্থতার কারণেই তিনি প্রায়ই পথ হারিয়ে ফেলেন। এর আগে গত বছরের ১৭ ফেব্রুয়ারিও তিনি একইভাবে নিখোঁজ হয়েছিলেন। নানাকে ফিরে পাওয়ার পর হিমি এবং তার পরিবার শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রিয় মানুষকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ায় ভক্তরাও সামাজিক মাধ্যমে স্বস্তি প্রকাশ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১০

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১১

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১২

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১৩

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৪

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৫

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৬

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৭

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৮

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৯

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

২০
X