কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১০:১৫ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রোপাগান্ডা ছেড়ে ইতিবাচক রাজনীতিতে ফেরার আহ্বান ছাত্রদল সভাপতির

জাবি ছাত্রদল আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
জাবি ছাত্রদল আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব রাজনৈতিক প্রতিপক্ষকে সোশ্যাল মিডিয়ার ‘প্রোপাগান্ডা’ ও ‘নাটকের রাজনীতি’ পরিহার করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ছাত্রদলকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে, তবে ছাত্রদল আগামীতে সাধারণ শিক্ষার্থীদের জন্য আরও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি উপহার দেবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদল আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা উল্লেখ করে রাকিবুল ইসলাম রাকিব বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির নিয়ন্ত্রণ নিয়ে যে ঘটনা ঘটেছে, সেখানে ছাত্র সংসদ বা জকসুর জিএস-এর সরাসরি জড়িত থাকা দুঃখজনক। অথচ দেখা যাচ্ছে হামলা চালিয়ে উল্টো তারা নিজেরাই আহত হওয়ার নাটক করছে।

অনুরূপভাবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, সামান্য ইস্যুকে কেন্দ্র করে ছাত্রদলের ওপর হামলা চালানো হলো, অথচ রমজান মাসেও সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হলো ছাত্রদলই হামলাকারী। পরে যখন দেখা গেল আমাদের কর্মী গুরুতর আহত, তখন প্রতিপক্ষ গোষ্ঠী হুইলচেয়ার ও ব্যান্ডেজ নিয়ে নাটকের মঞ্চায়ন শুরু করল। আমরা বিনয়ের সঙ্গে অনুরোধ করব— এই অপরাজনীতি ও প্রোপাগান্ডা নির্ভর রাজনীতি থেকে বেরিয়ে আসুন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ইফতার মাহফিল নিয়ে সন্তোষ প্রকাশ করে সভাপতি বলেন, আজকের এই সুশৃঙ্খল আয়োজন প্রমাণ করে ছাত্রদলের অভ্যন্তরে ঐক্য আরও সুদৃঢ় হয়েছে। সাড়ে ১৫ বছর পর এমন উন্মুক্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল করতে পারা অনেক বড় প্রাপ্তি। সাধারণ শিক্ষার্থী ও দলমত নির্বিশেষে শিক্ষকদের অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।

ছাত্রদল সভাপতি অঙ্গীকার করেন যে, কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সে বিষয়ে কেন্দ্রীয় সংসদ সজাগ দৃষ্টি রেখেছে।

তিনি বলেন, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সব ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের রাজনীতি করব এবং আগামীতে আরও বেশি শিক্ষার্থীবান্ধব কর্মসূচি নিয়ে তাদের পাশে থাকব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X