ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

হিন্দুদের পাশে থাকবে বিএনপি : প্রিন্স

সনাতন ধর্মাবলম্বীর এক নারীর সদস্য ফরম সংগ্রহ করেন এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
সনাতন ধর্মাবলম্বীর এক নারীর সদস্য ফরম সংগ্রহ করেন এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

ময়মনসিংহ-১ আসনে (হালুয়াঘাট-ধোবাউড়া) বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি একটি সার্বজনীন রাজনৈতিক দল। বিএনপি সব ধর্মের মূল্যবোধের প্রতি সম্মান জানায় এবং ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের জনগণের পাশে থাকবে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে হালুয়াঘাট পৌর শহরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

হিন্দু সম্প্রদায়ের দুই শতাধিক নারী-পুরুষের বিএনপিতে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হারেন ভট্টাচার্যের সভাপতিত্বে ও উত্তম কুমার বাবুলের সঞ্চালনায় এ অনুষ্ঠানে শিক্ষক, ব্যবসায়ী, সাবেক ব্যাংকারসহ বিভিন্নর শ্রেণিপেশার দুই শতাধিক বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এমরান সালেহ প্রিন্স তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

এরপর প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে উগ্রবাদী ও ফ্যাসিবাদী শক্তির কবর রচনা করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশের নবযাত্রা শুরু হবে।

এ সময় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে প্রিন্স বলেন, গণতান্ত্রিক শাসনের অনুপস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগে এ ধরনের বর্বর ঘটনা ঘটছে। যারা এসব ঘটাচ্ছে তারা মানুষ নামের অমানুষ। তবে ভালুকায় যা ঘটেছে, তা প্রকৃত বাংলাদেশের চিত্র নয় বলেও মন্তব্য করেন তিনি।

ইসলামের নামে দেশকে বিভক্ত করতে জামায়াতে ইসলামী বিভ্রান্তি ছড়াচ্ছে অভিযোগ করে প্রিন্স বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে ধর্মের নামে রাজনীতি করে কেউ দেশকে অস্থিতিশীল করতে না পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজল ও সদস্য সচিব আনিসুর রহমান মানিক এবং পৌর বিএনপির আহ্বায়ক বিপ্লব মনিরুজ্জামান স্বাধীন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X