ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেপ্তার সাবেক মেয়র

ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানা। ছবি : কালবেলা
ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানা। ছবি : কালবেলা

নিজ অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানাকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. তৌহিদুজ্জামান, সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ এবং আফজাল হোসেনের আইনজীবীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (২১ ডিসেম্বর) সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে নিজের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করার জন্য গিয়েছিলেন আফজাল হোসেন। সেখান থেকে বের হওয়ার সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

দুপুর তিনটার দিকে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ডিবি। আফজাল হোসেন রানাকে একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেল সাড়ে চারটার দিকে আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক আফজাল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি পৃথক দুই মেয়াদে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদকের পদে ছিলেন। তবে স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর বিরোধী পক্ষে অবস্থান নেওয়ায় সব পদই তাকে হারাতে হয়েছে।

জেলা গোযেন্দা পুলিশের পরিদর্শক মো. তৌহিদুজ্জামান বলেন, পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানাকে একটি বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X