কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসায় বিস্ফোরণে উড়ে গেল দেয়াল

ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ। ছবি : কালবেলা
ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ। ছবি : কালবেলা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থী এবং এক অটোচালকসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় মাদ্রাসা ভবনটির দেয়ালের একটি অংশ উড়ে গেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে হাসনাবাদস্থ ‘উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা’ ভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের প্রচণ্ডতায় মাদ্রাসার একতলা ভবনটির জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায় এবং একটি দেয়ালের অংশবিশেষ উড়ে গিয়ে দূরে ছিটকে পড়ে। এ সময় মাদ্রাসার ভেতরে থাকা আসবাবপত্র লন্ডভন্ড হয়ে যায়। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, পাশের মোহাম্মদ হোসেনের মালিকানাধীন ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণের সময় মাদ্রাসার সামনে থাকা অটোচালক জাকির হোসেন (৪৫) মাথায় ইটের আঘাত পেয়ে গুরুতর জখম হন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাকির হোসেন বলেন, হঠাৎ বিকট শব্দের সঙ্গে একটি ইট এসে আমার মাথায় লাগে। মুহূর্তেই চারপাশ ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়।

এ ঘটনায় আহতরা হলেন— মাদ্রাসা শিক্ষক আলামিনের দুই ছেলে উমায়েদ (১০) ও আবদুল্লাহ (৮), মেয়ে রাবেয়া (৬) এবং সিএনজি গ্যারেজ শ্রমিক জাকির হোসেন (৪৫)। আহত শিশুদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ঘটনাস্থলে গ্যাস সিলিন্ডার অক্ষত পাওয়া গেছে। এটি নিশ্চিতভাবেই গ্যাস বিস্ফোরণ নয়। ভবনের ভেতরে থাকা কোনো কেমিক্যাল থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।

ঘটনার রহস্য উদঘাটনে এবং বিস্ফোরণের প্রকৃত উৎস নিশ্চিত করতে র‍্যাব ও সিআইডির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা আলামিন সংগ্রহ করার পর বিস্তারিত জানা যাবে।

ভবন মালিক পারভিন বেগম জানান, ২০২২ সালে ভবনটির নির্মাণকাজ শেষ হওয়ার পর মুফতি হারুন নামের এক ব্যক্তি মাদ্রাসা পরিচালনার জন্য এটি ভাড়া নেন। আলামিন ও তার স্ত্রী আছিয়া সেখানে শিক্ষক হিসেবে থাকতেন। মুফতি হারুন মাঝে মধ্যে মাদ্রাসা পরিদর্শনে আসতেন। তিন বছর ধরে তারা নিয়মিত ভাড়া পরিশোধ করে আসছিলেন। তবে ভেতরে কোনো দাহ্য পদার্থ বা কেমিক্যাল ছিল কি না, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

বিস্ফোরণের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলটি ফিতা দিয়ে ঘিরে রেখেছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ওই ভবনে শিক্ষা কার্যক্রমের আড়ালে অন্য কোনো কর্মকাণ্ড চলত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X