মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক। ছবি : কালবেলা
ঘন কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক। ছবি : কালবেলা

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টা থেকে ফেরি চলাচল পুনরায় চালু করে নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

এর আগে, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে ঘন কুয়াশার কারণে এই নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

ফেরিচালক জানান, কুয়াশার সময় নদীপথে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। আরেক ফেরিচালক বলেন, ঘন কুয়াশায় সামনে কিছুই দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতেই ফেরি বন্ধ রাখা হয়েছিল। এখন আবহাওয়া স্বাভাবিক হওয়ায় নিরাপদে চলাচল করা যাচ্ছে।

নরসিংহপুর ফেরিঘাট ইজারাদার মাইদুল ইউসুফ জিসান বালা বলেন, কুয়াশার কারণে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে যানবাহনের চাপ সৃষ্টি হয়েছিল। তবে ফেরি চলাচল শুরু হওয়ার পর ধীরে ধীরে যানজট কমে আসছে। যাত্রী ও চালকদের ভোগান্তি কমাতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, শুক্রবার মধ্যরাতের পর থেকে নদীপথে ঘন কুয়াশা দেখা দেয়। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে সকাল ৬টায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে এই রুটে ছোট-বড় মিলিয়ে চারটি ফেরি চলাচল করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১০

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১১

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১২

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৩

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৪

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৫

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৬

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৭

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৮

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৯

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

২০
X