বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি : কালবেলা
ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি : কালবেলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ বিচার দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে নগরীর নথুল্লাবদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বরে এ কর্মসূচি শুরু করে তারা।

মহাসড়ক অবরোধের কারণে দ্বিতীয় দিনের মতো ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কের দুই প্রান্তে যাত্রীবাহী এবং পণ্যবাহী যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে।

এর আগে রোববার (২৮ ডিসেম্বর) বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নথুল্লাবাদের একই স্থানে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতা। পরে শহীদ শরিফ ওসমান হাদির ভগ্নিপতি আমির হোসেনের আহ্বানে হত্যাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেওয়া হয়।

আলটিমেটামের নির্ধারিত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারায় সোমবার বিকেল ৪টা থেকে পুনরায় ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আতিক আব্দুল্লাহ।

এর আগে শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ বিচার দাবিতে বিকেল ৩টার দিকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে বরিশাল-ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ গোলচত্বরে জড়ো হন ছাত্র-জনতা। তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন- বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আতিক আব্দুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বিএম কলেজ শাখার সভাপতি জিয়াউর রহমান নাঈম, বিএম কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ মুহসীন উদ্দিন প্রমুখ।

তারা বলেন, শরিফ ওসমান হাদিকে খুন করা হয়েছে। তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে খুনিরা পালিয়ে গেলেও দেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করতে পারেনি। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আশার পাশাপাশি তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় ছাত্র-জনতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এদিকে অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নথুল্লাবাদ এলাকায় অবস্থান নিয়েছে। তারা ছাত্র-জনতাকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রেখে আন্দোলন করার জন্য আহ্বান জানান। কিন্তু তারা মহাসড়ক না ছেড়ে আন্দোলন চালিয়ে নেওয়ার পাশাপাশি মহাসড়কেই আসরের নামাজ আদায় করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X