রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ এএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ। ছবি : কালবেলা
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ। ছবি : কালবেলা

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) মধ্যরাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে নদীতে দৃশ্যমানতা কমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষসহ দূরপাল্লার যাত্রীরা। তবে ফেরি চলাচল বন্ধ থাকলেও নদীতে ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে করে অবৈধভাবে যাত্রী পারাপার অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার মধ্যে এসব ছোট ট্রলার চলাচল করায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। একাধিক ট্রলারে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে, যা যে কোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি ও ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশা কেটে দৃশ্যমানতা স্বাভাবিক হলে দ্রুত ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে। পাশাপাশি অবৈধভাবে ট্রলার চলাচল রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে জানানো হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল পুনরায় শুরু না হওয়া পর্যন্ত নদী পারাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন কালবেলাকে জানান, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত ২টা ৩০ মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। বর্তমানে দৌলতদিয়া প্রান্ত এলাকায় ৩টি ফেরি যানবাহন নিয়ে পাড়ে আটকে আছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X