সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত

সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়। ছবি : কালবেলা
সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়। ছবি : কালবেলা

সাতক্ষীরা-১ আসনের (তালা–কলারোয়া) বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ রেজাউল করিমের মনোনয়ন স্থগিত করা হয়েছে। এ ছাড়া এ আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কমকর্তা ও সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে সাতক্ষীরা-১ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় উচ্চ আদালত থেকে খালাস পাওয়া সংক্রান্ত রায়ের কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন না হওয়ায় বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। একইসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ রেজাউল করিমের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তার মনোনয়নও স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

যাচাই-বাছাই শেষে বৈধ বলে ঘোষিত হয়েছেন, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ইয়ারুল ইসলাম, জামায়াতের প্রার্থী মো. ইজ্জত উল্লাহ ও জাতীয় পার্টির প্রার্থী জিয়াউর রহমান।

মনোনয়ন স্থগিতের বিষয়ে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেন, যাবতীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। ভয়ের কোনো কারণ নেই। আজ হাইকোর্ট বন্ধ, কাল খুললেই যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় আর কোনো সমস্যা থাকবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১০

রিজার্ভ আরও বাড়ল

১১

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১২

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৩

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১৪

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৫

৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

১৬

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের বইয়ের মোড়ক উন্মোচন

১৭

নিখোঁজের একদিন পর পতিত জমিতে মিলল বৃদ্ধার মরদেহ

১৮

মার্কিন নিষেধাজ্ঞায় চট্টগ্রামে বর্হিনোঙরে পড়ে আছে ৬০ কোটি টাকার জাহাজ

১৯

দেশে ফেরার পরই কারাগারে, সাবেক সেই প্রধানমন্ত্রী এবার পাচ্ছেন মুক্তি

২০
X