টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫২ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। ছবি : সংগৃহীত
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। ছবি : সংগৃহীত

তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

বুধবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সফিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সফিপুর এলাকায় অবস্থিত মাহমুদ ডেনিমস লিমিটেড কারখানার শ্রমিকদের গত তিন মাসের বেতন বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে বেতন পরিশোধ না হওয়ায় সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তবে কারখানা কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন।

অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে কর্মস্থলগামী মানুষসহ সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

কারখানার শ্রমিক আলতাফ হোসেন বলেন, গত তিন মাস ধরে আমরা বেতন পাচ্ছি না। কর্তৃপক্ষ শুধু সময় নিচ্ছে। ঘরভাড়া ও দোকানের বাকি পরিশোধ করতে না পেরে বাধ্য হয়েই আন্দোলনে নামতে হয়েছে।

এ বিষয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শামিম আক্তার বলেন, একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X