বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

শৈত্যপ্রবাহে অসহায় দুবলার শুঁটকি পল্লীর জেলেরা

শৈত্যপ্রবাহে সাগরে মাছ ধরতে না পেরে ফিরে আসছেন জেলেরা। ছবি : কালবেলা
শৈত্যপ্রবাহে সাগরে মাছ ধরতে না পেরে ফিরে আসছেন জেলেরা। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরে প্রবল ঢেউ ও কনকনে ঠান্ডা বাতাসের কারণে মাছ ধরতে পারছেন না সুন্দরবনের দুবলারচরের শুঁটকি পল্লীর জেলেরা। টানা তিন দিন ধরে চলমান শৈত্যপ্রবাহের প্রভাবে সাগরে জাল ফেলতে না পেরে বহু জেলে ফিরে যাচ্ছেন আলোরকোলসহ দুবলার বিভিন্ন জেলে পল্লীতে। এতে শুঁটকি পল্লীর জেলেদের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বুধবার (৭ জানুয়ারি) সকালেও মাছ ধরা বন্ধ করে অন্তত ১২টি জেলে নৌকা আলোরকোলে ফিরে আসে।

সুন্দরবনের দুবলার আলোরকোল এলাকার রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, কনকনে ঠান্ডা বাতাস ও বায়ুতাড়িত প্রবল ঢেউয়ের কারণে বঙ্গোপসাগরে জাল ফেলা যাচ্ছে না। ফলে জেলেরা মাছ না ধরেই শুঁটকি পল্লীতে ফিরে আসছেন। প্রচণ্ড শীতে জেলেদের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে। ইতোমধ্যে বহু নৌকা সাগর থেকে ফিরে এসেছে।

সুন্দরবনের শেলারচর এলাকার মৎস্য ব্যবসায়ী মিঠু হাওলাদার বলেন, তীব্র শীত, ঠান্ডা বাতাস ও প্রবল ঢেউয়ের কারণে শেলারচরের জেলেরা সাগরে নামছেন না। ফলে মাছ সংগ্রহ ও বেচাকেনাও প্রায় বন্ধ হয়ে গেছে।

দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামালউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে দুবলার চরাঞ্চলে প্রবল ঠান্ডা বাতাস বইছে। সাগরে বায়ুতাড়িত প্রবল ঢেউ থাকায় জাল ফেলা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জেলেরা সাগরে মাছ ধরতে পারছেন না।

এ বিষয়ে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় বলেন, ঠান্ডা বাতাস ও শীতের কারণে জেলেরা সাগরে মাছ ধরতে যাচ্ছেন না। একইসঙ্গে সাগরে প্রবল ঢেউ ও বৈরী আবহাওয়ার ফলে সুন্দরবন বিভাগের স্বাভাবিক টহল কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X