রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাস থেকে জামায়াতকে শিক্ষা নেওয়া উচিত : হুম্মাম কাদের 

রাঙ্গুনিয়ায় ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন শেষে কথা বলেন হুম্মাম কাদের চৌধুরী। ছবি : কালবেলা
রাঙ্গুনিয়ায় ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন শেষে কথা বলেন হুম্মাম কাদের চৌধুরী। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, জামায়াত একটি শিক্ষিত দল হিসেবে পরিচিত। সে হিসেবে তাদেরও ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। ইতিহাস ঘেঁটে দেখলেই সত্য স্পষ্ট হয়ে যায়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাণীরহাটে এ কে এস ডায়াগনস্টিক সেন্টারের নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান, একেএস খান হেলথকেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক নোমানুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

হুম্মাম কাদের বলেন, আমার বড় আব্বা থেকে শুরু করে আমি পর্যন্ত আমরা সবাই রাঙ্গুনিয়ার সন্তান হিসেবেই পরিচিত ছিলাম। এটা কোনো নতুন দাবি নয়, এটা ইতিহাস। রাঙ্গুনিয়ার মানুষ কখনোই চৌধুরী পরিবারের বাইরে যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

রাঙ্গুনিয়ায় স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে উদ্বোধন করা হয়েছে এ কে এস ডায়াগনস্টিক সেন্টার। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ কে এস ডায়াগনস্টিক সেন্টার রাঙ্গুনিয়ার মানুষের আস্থার জায়গা হয়ে উঠবে। ভবিষ্যতে উন্নত সেবা ও প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন এই উদ্যোগের সফলতা কামনা করেন এবং রাঙ্গুনিয়ার স্বাস্থ্যখাতে এটি একটি ইতিবাচক সংযোজন বলে মন্তব্য করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X