চট্টগ্রাম ব্যুরো ও ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

হেফাজত আমিরের দোয়া নিলেন বিএনপির হুম্মাম কাদের

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর কাছে গিয়ে দোয়া নেন হুম্মাম কাদের চৌধুরী। ছবি : কালবেলা
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর কাছে গিয়ে দোয়া নেন হুম্মাম কাদের চৌধুরী। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন পেয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর কাছে গিয়ে দোয়া নিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী ও সরওয়ার আলমগীর।

হুম্মাম কাদের চৌধুরী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপির প্রার্থী এবং সরওয়ার আলমগীর উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপির প্রার্থী।

শুক্রবার (০৭ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক সভার সমাপনী দিনে অতিথি হিসেবে উপস্থিত হয়ে হেফাজত আমিরের দোয়া নেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, হেফাজত আমির একটি খাটে বসে আছেন আর নিচে মেঝেতে বসে দোয়ার কথা বলছেন হুম্মাম কাদের। এ সময় দুজনকে বেশ হাস্যোজ্জ্বলভাবে কথা বলতে দেখা যায়। তাদের পাশে উপস্থিত ছিলেন ফটিকছড়ি আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী সরওয়ার আলমগীর, কাদের পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিল্পপতি ওমর আনসারীসহ বিএনপি ও হেফাজত নেতারা উপস্থিত ছিলেন। মাহফিলে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস আমির মাওলানা মামুনুল হক, আস-সুন্নাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমুদুল্লাহ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, খেলাফত মজলিস নেতা আশরাফ বিন ইয়াকুব প্রমুখ।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর কালবেলাকে বলেন, আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক সভার সমাপনী দিনে শুক্রবার আমরা দুজনসহ আরও অনেকে সেখানে জুমার নামাজ পড়ি। হাজার হাজার মানুষ সেখানে নামাজ পড়তে যান। এক পর্যায়ে আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরী হুজুরকে সালাম করি এবং তিনি খুব সাদরে আমাদের গ্রহণ করেন। এর চেয়ে আর ভালো কী হতে পারে, এত বড় একজন কামিল মানুষ তিনি। তিনি মন খুলে আমাদের জন্য দোয়া করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X