সিরাজদীখান (শ্রীনগর) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

১৩ ঘণ্টার ব্যবধানে এক্সপ্রেসওয়েতে নিহত ৩

দুর্ঘটনাকবলিত ক্ষতিগ্রস্ত বাস। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত ক্ষতিগ্রস্ত বাস। ছবি : কালবেলা

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের সিরাজদীখান ও শ্রীনগর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে সিরাজদীখানের কেয়াইন ইউনিয়নের নিমতলা রেলওয়ে স্টেশনসংলগ্ন মডার্ন গ্রিন সিটির সামনে পূর্বাশা পরিবনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

এ ঘটনায় বাসের সুপারভাইজার তারেক (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। এ ছাড়া বাসের অন্তত ৭ জন যাত্রী আহত হন।

এদিকে একইদিন সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ফেরিঘাট এলাকায় আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হন।

নিহতরা হলেন—মতিউর রহমান (৫০) ও সোহেল রানা (৫০)। তাদের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।

এ বিষয়ে হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, নিহতদের মরদেহ হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১০

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১২

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৩

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৪

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৫

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৬

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৭

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৮

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৯

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

২০
X