আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট ভ্যানচালক

ট্রাকের চাকায় পিষ্ট ভ্যানচালকে মরদেহ দেখতে ও ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
ট্রাকের চাকায় পিষ্ট ভ্যানচালকে মরদেহ দেখতে ও ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শাহজাহান আলী (৬০) নামে ভ্যানচালকের। শুক্রবার (২২ সেপ্টেম্বর) আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জেএস মাধ্যমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, শাহজাহান আলী কুষ্টিয়া মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের বিশ্বাস পাড়ার মৃত আওলাদ আলীর ছেলে।

আলমডাঙ্গা থানার এসআই লিটন কুমার মন্ডল জানান, শাহজাহান তার ভ্যান নিয়ে আলমডাঙ্গা থেকে বাড়ির দিকে ফিরেছিলেন। পথে জেএস মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চালবোঝাই দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন শাহজাহান।

ওসি বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X