বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০১:৫৯ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির এক নেতাকে শোকজ

বিএনপি নেতা আব্দুল জব্বার মৃধা। ছবি : কালবেলা
বিএনপি নেতা আব্দুল জব্বার মৃধা। ছবি : কালবেলা

পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির আহ্ববায়ক আব্দুল জব্বার মৃধাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) রাতে জেলা কমিটি এ শোকজ ইস্যু করলেও বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে দলীয় একটি সূত্রে প্রেস বিজ্ঞপ্তির নোটিশ গণমাধ্যমে পাঠানো হয়।

বিএনপির পটুয়াখালী জেলা সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক শোকজ চিঠিতে জব্বার মৃধাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয় লিখিত ব্যাখ্যার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি না হলেও শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন।

শোকজ চিঠিতে উল্লেখ করা হয়, পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিপক্ষে একাধিক সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসব সভায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর বক্তব্য দেন আব্দুল জব্বার মৃধা। এ ছাড়াও দলীয় মনোনয়ন ঘোষণার পর প্রকাশ্যে দলীয় অবস্থানের বিরুদ্ধে প্রার্থী পরিবর্তনের জন্য কাফনের কাপড় জড়িয়ে বের হওয়া একটি মিছিলের নেতৃত্ব দেন তিনি। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল এবং সংগঠনের আদর্শ ক্ষুণ্ন হয়।

জেলা বিএনপি সূত্র জানা গেছে, অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত অমান্যের বিষয়ে স্থানীয় বিএনপির নেতাদের কাছ থেকে একাধিক লিখিত অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানতে চেয়ে ওই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব ও লিখিত ব্যাখ্যা দিতে না পারলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে বলা হয়েছে।

এ বিষয়ে আব্দুল জব্বার মৃধার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি যোগাযোগের চেষ্টায় তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করা হলেও সাড়া মেলেনি।

কালবেলা/এসওআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X