কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে বহিষ্কার

বিএনপি নেতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগ। ছবি : সংগৃহীত
বিএনপি নেতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগ। ছবি : সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মামলার আসামি গ্রেপ্তারে বাধা দেওয়ার ঘটনায় বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ তোলা হয়।

বহিষ্কৃত খোরশেদ আলম জমিদার তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা দক্ষিণ কেরানীগঞ্জ থানার ৬ নম্বর মামলার ৩০৩ নম্বর আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদকে গ্রেপ্তার করতে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় খোরশেদ আলম জমিদার ডিবি পুলিশের কাজে প্রকাশ্যে বাধা দেন। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাৎক্ষণিকভাবে সাংগঠনিক পদক্ষেপ নেয় বিএনপি।

এ বিষয়ে নিপুণ রায় চৌধুরী কালবেলাকে বলেন, ১৭ বছর দীর্ঘ সংগ্রাম করে ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছি। আমাদের নেতাকর্মীরাও জেল-জুলুম নির্যাতন সহ্য করেছে। খোরশেদ আলম জমিদারও জেল-জুলুম খেটেছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে কোনো ছাড় নয়।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার কারণে দলীয় সকল পদ হতে তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদারকে বহিষ্কার করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির প্যাডে এই বহিষ্কার আদেশের মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলতে গিয়ে খালের পানিতে ডুবে গেল ২ শিশু

নিয়োগ পরীক্ষার হলে সাবেক এমপি পুত্রের উপস্থিতি নিয়ে বিতর্ক

প্রবাসীদের আইন মেনে চলতে হবে: মোবাশ্বের আলম

মেধাবী নীরবের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সিলেটে জামায়াতের আমির / ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে’

আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে আছেন: চসিক মেয়র

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস আজ

দল গোছাতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মায়ের দায়ের কোপে জান গেল নেশাগ্রস্ত ছেলের

১০

বর্ষার কবিতায় মুখর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি

১১

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

১২

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৩

ব্র্যাক ব্যাংকে ছয় মাসে সিএএসএ ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি

১৪

চট্টগ্রামে চার বছরে পানিতে ডুবে প্রাণ গেল ২৮২ জনের

১৫

সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট ২০২৬ / ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী  

১৬

ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করল মেটলাইফ

১৭

আরশোলাদের সব কর্মসূচি প্রত্যাহার

১৮

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে ঝুলছিল যুবকের মরদেহ

১৯

প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন করে হয়েছিলেন নেতা, সেই একই আন্দোলনে হলো পতন

২০
X