রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শাহিন। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শাহিন। ছবি : সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. শাহিন শেখকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল।

তিনি জানান, দেশ ছাড়ার চেষ্টাকালে ইমিগ্রেশন চেকপোস্টে শাহিন শেখকে আটক করা হয়। গ্রেপ্তার শাহিন শেখ রাজবাড়ী সদর উপজেলার মৃত লোকমান শেখের ছেলে।

পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

জানা গেছে, ২০২২ সালের অক্টোবর মাসে তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তার বিরুদ্ধে ‘চব্বিশের জুলাই আন্দোলন’ কেন্দ্রিক একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল জানান, ঢাকা বিমানবন্দর ইমিগ্রেশনে তাকে আটক হয়েছেন। একটি হত্যা মামলায় জড়িত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১০

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১১

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১২

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৩

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৪

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৫

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৬

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৭

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৮

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৯

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

২০
X