রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গাড়িচাপায় পাম্প শ্রমিকের মৃত্যু, যুবদলের সাবেক নেতা আটক

ছবি : ভিডিও থেকে সংগৃহীত
ছবি : ভিডিও থেকে সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় দ্রুতগতির জিপ গাড়ির চাপায় করিম ফিলিং স্টেশনের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় যুবদলের সাবেক নেতাসহ দুজনকে আটক করা হয়েছে।

নিহতের নাম রিপন সাহা (৩০)। তিনি সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড় সংলগ্ন করিম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পাম্পের কর্মচারীদের বরাতে জানা যায়, একটি জিপ গাড়ি পাম্পে এসে প্রায় ৫ হাজার টাকার জ্বালানি তেল নেয়। তেল নেওয়ার পর চালক টাকা পরিশোধ না করে দ্রুত গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় টাকা আদায়ের উদ্দেশে রিপন সাহা গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দিলে জিপটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।

ফিলিং স্টেশনের শ্রমিক জাকির হোসেন জানান, গাড়িটিতে তেল নিচ্ছিলেন রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন। তেল নেওয়ার পর টাকা না দেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়। পরে গাড়ি চালিয়ে চলে যাওয়ার সময় রিপনকে চাপা দেওয়া হয়।

পাম্পের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, জিপ গাড়িতে তেল নেওয়ার পর কোনো অর্থ পরিশোধ না করেই গাড়িটি দ্রুতগতিতে পাম্প ত্যাগ করে। এবং রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন ওই জিপ গাড়িতে তেল নিচ্ছিলেন। ফুটেজ অনুযায়ী, তেল নেওয়ার পর তিনি টাকা না দিয়েই চলে যান।

আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি), খোন্দকার জিয়াউর রহমান জানান, এ ঘটনায় গাড়ি আটক করা হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে। গাড়ির চালক কামাল ও গাড়ির মালিক, জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজনকে আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১০

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১১

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১২

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৩

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৪

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৫

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৭

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৮

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৯

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

২০
X