রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০২:৫৪ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী

কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সরে দাঁড়ালেন। ছবি : কালবেলা
কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সরে দাঁড়ালেন। ছবি : কালবেলা

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াসিন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর বাদুরতলায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। দলীয় চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে তিনি সরে দাঁড়ানোর এ সিদ্ধান্ত নেন।

এর আগে ১৫ জানুয়ারি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে কুমিল্লা দক্ষিণ জেলাধীন সব সংসদীয় আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ওইদিন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে এ বিষয়ে জানানো হয়েছিল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন হাজী আমিনুর রশিদ ইয়াছিন। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। গত বছরের ১২ মার্চ হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত করা হয়।

হাজী ইয়াছিন সোমবার বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন। দুপুরে কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন।

মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেন, আমি কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিই। আমি জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা। যেহেতু গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি, তাই নির্বাচন আমার কাছে অর্থবহ। নির্বাচন একটা দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। দলের চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে। গত ২/৩ দিন আগে আমাকে চেয়ারম্যান দেখা করার জন্য খবর দেন। আমি গেলাম।

ইয়াছিন বলেন, আমি দলটা ৩৩ বছর ধরে করি। তিনি আমাকে বলেছিলেন আগামী নির্বাচনে সহযোগিতা করার জন্য। কুমিল্লার ছয়টা নির্বাচনী এলাকার সমন্বয়ক হিসেবে দায়িত্ব নেন। আমি দল করি, দলকে ক্ষমতায় আনার জন্য। আমি দল করি, দলের আদর্শ বাস্তবায়ন করার জন্য। এই কারণে আমি উনার সঙ্গে একমত হয়েছি। উনি আমাকে বসা অবস্থায় সমন্বয়কের চিঠি দিয়েছেন। উনার প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ থেকে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করব। সকালে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করতে চেয়েছিলাম। কিন্তু রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বাইরে থাকায় বিকেল পাঁচটার মধ্যে সেটি প্রত্যাহার করা হবে।

মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার ইতিহাসে কালের সাক্ষী হয়ে গেলাম। বিভিন্ন সময়ে যে বিভাজন ছিল, তা আজ সমাধান হয়ে গেছে। তার (ইয়াছিন) সঙ্গে আমার কাজ করার সুযোগ তৈরি হয়েছে। যে সমঝোতা হয়েছে, তা কুমিল্লার জন্য প্রয়োজন ছিল। আমরা কুমিল্লাকে স্বাধীনতার পর এগিয়ে নিতে পারিনি। আজকের এই সমঝোতা নতুন দিগন্ত উন্মোচিত হবে। কুমিল্লাকে সবাইকে নিয়ে এগিয়ে নব। হাজী ইয়াছিন, জেলা ও মহানগর নেতাদের সমন্বয় করে আমি কুমিল্লাকে নিয়ে আমার স্বপ্নের কথা বলব। এই জাতি চরম সংকটে পড়ে গেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) বিএনপির মনোনীত প্রার্থী মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী মো. জসিম উদ্দিন, কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলার সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন, মহানগরের সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১০

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১১

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১২

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৩

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৪

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৫

ব্রাজিলের সামনে এবার মিসর

১৬

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৭

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৮

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৯

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

২০
X