পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নেতাকর্মীরা দুঃসময়েও পালায়নি, সামনেও পালাবে না : জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমান বলেছেন, দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি, সামনেও পালাবে না। দেশ বদলে দেওয়ার জন্য পাঁচটি বছরই আমাদের যথেষ্ট।

শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ের চিনিকল মাঠে ১০ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয়, গরিব করে রাখা হয়েছে। উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে। এই উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই।

তিনি বলেন, উত্তরাঞ্চলের চারটি নদীকে মৃত কঙ্কালসার করে রাখা হয়েছে। দেশের মা-বাবা থাকলে এসব নদীর মৃত্যু হতো না। কেউ যদি ভোট ডাকাতি করতে আসে তাকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তরুণদের কাজ এখনো শেষ হয়নি। নতুন কোনো দুর্বৃত্ত যেন ফিরে না আসে তা নিশ্চিত করা তাদের দায়িত্ব।

এ সময় ৬৪ জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। তিনি বলেন, বিগত আমলে পাচারকৃত সব টাকা দেশে ফিরিয়ে আনা হবে। জামায়াতের কাছে কোনো কার্ড নেই দাবি করে তিনি বলেন, আপনারা সবাই আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটি ভালোবাসার কার্ড চাই। আপনাদের সমর্থন, দোয়া, ভালোবাসা নিয়ে আগামীতে আমরা বেকার এবং দায়দয়ামুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই। দেশের কোনো এলাকার মানুষ কারও দয়ার পাত্র হয়ে বসবাস করবে, তা আমরা দেখতে চাই না। জনগণের ট্যাক্সের টাকায় পরের ধনে পোদ্দারি আমরা করব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১০

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১১

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১২

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৩

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৪

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৫

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৬

রিজার্ভ আরও বাড়ল

১৭

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৮

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৯

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

২০
X