কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ সৈকতের বাড়ি থেকে প্রচারণার দ্বিতীয় দিন শুরু ববি হাজ্জাজের

শহীদ সৈকতের বাড়িতে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ববি হাজ্জাজ। ছবি : কালবেলা
শহীদ সৈকতের বাড়িতে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ববি হাজ্জাজ। ছবি : কালবেলা

ধানের শীষ প্রতীকে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ববি হাজ্জাজ দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) শহীদ মাহামুদুর রহমান সৈকতের বাসা থেকে কার্যক্রম শুরু করেন তিনি।

শহীদ সৈকত ছিলেন সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের একজন ছাত্র, যিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শহীদ হন।

শহীদ সৈকতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে ববি হাজ্জাজ তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, শহীদ মাহামুদুর রহমান সৈকত আমাদের তরুণ সমাজের সাহস, ন্যায়বোধ ও আত্মত্যাগের এক উজ্জ্বল প্রতীক। তার মতো তরুণদের আত্মত্যাগ আমাদের একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে অনুপ্রেরণা জোগায়।

তিনি আরও বলেন, ঢাকা-১৩ আসনের জনগণের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং শহীদদের আদর্শ ধারণ করেই তার রাজনৈতিক পথচলা অব্যাহত থাকবে।

শহীদ সৈকতের বোন স্রাবন্তী তার ভাইয়ের স্মৃতিচারণ করেন এবং আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান তুলে ধরেন।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১০

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১১

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১২

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৩

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৪

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৫

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১৬

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১৭

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৮

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৯

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

২০
X