গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলে নদী ভাঙনের স্থায়ী সমাধান নেওয়া হবে : অপু

গোসাইরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
গোসাইরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রক্ষমতায় এলে শরীয়তপুরের মানুষের প্রধান দাবি নদীভাঙনের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর ও টেকসই উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওলপুরে অবস্থিত আব্দুল হাফেজ সরদার আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, শরীয়তপুর জেলার অধিকাংশ এলাকা পদ্মা ও মেঘনা নদীর তীরবর্তী হওয়ায় প্রতি বছর নদীভাঙনে হাজারো পরিবার সর্বস্ব হারাচ্ছে। বসতভিটা, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে মানুষ চরম অর্থনৈতিক ও মানবিক সংকটে পড়ছে। অথচ এ সমস্যার কোনো স্থায়ী ও সুপরিকল্পিত সমাধান আজও দৃশ্যমান নয়।

তিনি আরও বলেন, নদীভাঙন শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি একটি বড়ো সামাজিক ও অর্থনৈতিক সংকট। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিজ্ঞানসম্মত নদীশাসন, টেকসই বাঁধ নির্মাণ এবং ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন নিশ্চিত করে এ সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

নির্বাচন প্রসঙ্গে অপু বলেন, শরীয়তপুর-৩ আসনের মানুষই আমার পরিবার। অল্প সময়েই তারা আমাকে আপন করে নিয়েছে, যা তাদের ভালোবাসা ও আস্থার প্রমাণ। গ্রাম থেকে গ্রামান্তরে গণসংযোগে মানুষের সাড়া অত্যন্ত আশাব্যঞ্জক।

তিনি জানান, গণসংযোগকালে সাধারণ মানুষ নদীভাঙনের পাশাপাশি কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক সমস্যার কথাও তুলে ধরছেন। এসব সমস্যা সমাধানে জনবান্ধব ও দায়বদ্ধ রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিআইএম মহিতুল গণি মিন্টু সরদার, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহমেদ এবং আলাওলপুর ইউনিয়নের চেয়ারম্যান ওসমান গনি বেপারীসহ স্থানীয় বিএনপি নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X