ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১১:০৭ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

তিন রুটে ৭ ঘণ্টা ধরে বন্ধ ট্রেন চলাচল, শিডিউল বিপর্যয়ে ভোগান্তি

কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশন এলাকায় বগি লাইনচ্যুত হয়েছে। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশন এলাকায় বগি লাইনচ্যুত হয়েছে। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশন এলাকায় চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রয়েছে। এতে বিপাকে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এদিকে ​দুর্ঘটনার পরপরই আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সকাল ৭টায় একটি উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) ঘটনাস্থলে পৌঁছেছে। রেলওয়ে প্রকৌশলী ও কর্মীরা লাইনচ্যুত বগিটি উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামগামী ঢাকা মেইল ট্রেনটি ভৈরব স্টেশনের ১ নম্বর লাইন থেকে ২ নম্বর লাইনে ক্রসিং করার সময় আউটার এলাকায় একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে রেললাইনটি সম্পূর্ণ ব্লক হয়ে পড়লে ওই রুট দিয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়েছে বেশকিছু ট্রেন। ভৈরব স্টেশনে রেললাইন অবরুদ্ধ থাকায় বিপাকে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

জানা গেছে, কক্সবাজার এক্সপ্রেস ও ঢাকাগামী এগারোসিন্দুর এক্সপ্রেস আটকা পড়ে আছে। এ ছাড়া কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর, সিলেটগামী পারাবত এক্সপ্রেস, ঢাকাগামী চট্টগ্রাম মেইল ও তূর্ণা নিশীথা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন যাত্রাপথে আটকা পড়েছে।

ভৈরব রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে লাইন মেরামত ও বগি উদ্ধারে আরও কিছুটা সময় লাগতে পারে।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ ইউসুফ বলেন, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেন। ট্রেনটি রাত ২টা ৪০ মিনিটে ভৈরব স্টেশনে পৌঁছে নির্ধারিত যাত্রাবিরতির পর রাত ৩টা ২০ মিনিটে পুনরায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। স্টেশন অতিক্রম করার কয়েক মিনিটের মধ্যেই ইঞ্জিন থেকে চার নম্বর বগিটি লাইনচ্যুত হয়। পরে সকাল ৭টায় রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X